শিংয়ের আঘাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে গত মঙ্গলবার দুপুরে নিজ গরুর শিংয়ের আঘাতে আবদুস ছামাদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জিনইর গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর গ্রামের আবদুস ছামাদ তাঁর গরুকে গোসল করানোর জন্য বাড়ির পাশে পুকুরে নিয়ে যান। এ সময় গরুটি হঠাৎ ছামাদকে শিং দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আবদুস ছামাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।