শিকাগো শহরে জিয়ার নামে সড়কের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে সড়কের উদ্বোধন করা হয়েছে। গত রোববার ‘জিয়াউর রহমান ওয়ে’ নামের নামফলক উন্মোচন করে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ওই দিন বেলা তিনটায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সড়কের উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা জোসেফ এ জোর মুর।
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে নামফলক উন্মোচন করার আগে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত।