শিকারির সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিশিকারিকে ধরে পুলিশে দেওয়া হলো। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই শিকারিকে দেওয়া হয় ছয় মাসের সাজা এবং ৫০০ টাকার অর্থদণ্ড। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা গ্রামে। পুলিশ জানায়, পাখিশিকারি আতিয়ার রহমান (৪৫) ওই গ্রামে ফাঁদ পেতে ছয়টি বক শিকার করেন। গ্রামের তরুণ আলমগীর হোসেন তা দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ আতিয়ারকে ফাঁদ, খাঁচা ও ছয়টি বকসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালতের হাকিম আহমেদ মাহবুব-উল-ইসলাম শিকারির ধরা বকগুলো অবমুক্ত করেন ও দণ্ড দেন। আতিয়ারকে কারাগারে পাঠানো হয়েছে।