শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীকে আপত্তিকর কাজে বাধ্য করার অভিযোগে গত রোববার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লায় অবস্থিত বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসার সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিনকে (২৮) আটক করেছে পুলিশ। উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার শিক্ষক মিনহাজ ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে আপত্তিকর কাজে বাধ্য করেন। শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ