শিক্ষক আতিয়া হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে স্কুলশিক্ষক আতিয়া জাহান হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গত মঙ্গলবার শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন শুরু হয়।
আতিয়ার স্বজনেরা অভিযোগ করেন আতিয়া হত্যার এক বছর পূর্ণ হয়েছে। মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও গ্রেপ্তার করা হচ্ছে না।
আতিয়া মিঠামইন উপজেলার গোপদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত বছর ৬ নভেম্বর রাতে জেলা সদরের বত্রিশ এলাকার নিজ বাসায় তিনি খুন হন। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়।