শিক্ষক আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্ত ও প্ররোচনাকারীর শাস্তি দাবি করেছেন ওই বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বিভাগের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষকও অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, আত্মহত্যার ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি।