প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী ডিগ্রি কলেজের শিক্ষক মো. আশিক ইকবাল মামুন (৪১)। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভালোই চলছিল সংসার। গত ২০ নভেম্বর তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি পক্ষাঘাতগ্রস্ত। চিকিৎসা নিচ্ছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, আশিককে সুস্থ করতে হলে অন্তত ২০ লাখ টাকা লাগবে। কিন্তু আশিকের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়াতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্ত্রী সুলতানা আহছানা রাজিয়া। সাহায্য পাঠানোর ঠিকানা: রাশেদ ফয়সাল কবির, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৭.১০১.১০৩৭২১, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।