শিক্ষক ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন এবং দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতি-বেদক সাদিকুল ইসলাম নিয়োগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে রইছ উদ্দিনকে ও বেলা পৌনে ১১টার দিকে ওই প্রতিবেদককে দুটি মুঠোফোন নম্বর থেকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর শিক্ষক রইছ উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের কাছে লিখিত আবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে।প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষকের লিখিত আবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই নিয়োগ বোর্ড স্থগিত করেছে। সাংবাদিককে হুমকি: ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগের অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাদিকুল ইসলাম নিয়োগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর ব্যক্তিগত মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়। পরে তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।