প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১ জন কক্ষ পরিদর্শক ও ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম কাফি বিন কবির গতকাল মঙ্গলবার এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। বালিয়াকান্দি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবদুস ছালাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, কক্ষে নকল করার সময় হাতেনাতে লিয়াকত আলী উচ্চবিদ্যালয়ের ১০ জন পরীক্ষার্থী ও দায়িত্বে অবহেলার কারণে রামদিয়া বিএমবিসি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র চক্রবর্তীকে বহিষ্কার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি