শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে ড্যাব নেতাদের একাত্মতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের সপ্তম দিনে গতকাল রোববার একাত্মতা ঘোষণা করেন ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতারা।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা গতকালও সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁদের দাবিদাওয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করতে আসেন ড্যাবের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহসভাপতি আবদুল মোত্তালেব, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ সিরাজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন, ইউএসটিসি শাখার সভাপতি আশরাফুল করিম প্রমুখ।
আন্দোলন প্রসঙ্গে শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতকাল পর্যন্ত আমরা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাইনি। তাই আমরাও দাবিদাওয়ার ব্যাপারে অটল। আমাদের কর্মবিরতি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।’