শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষানীতি বাস্তবায়নসহ ১৭ দফা দাবিতে লাগাতার ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ৩০ জানুয়ারি থেকে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হলো। তবে দাবি আদায়ে পরবর্তী সময়ে আবারও কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের নেতা আলী আহামেদ, নূর মোহাম্মদ তালুকদার, শাহজাহান আলম, রঞ্জিত কুমার সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। আগের দিন রোববার চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত করে শিক্ষক-কমচারী ঐক্যজোট। একই দিন সংবাদ সম্মেলন করে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করে।