শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি) এমপিওভুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’।
গতকাল শনিবার জেলা শহর মাইজদী টাউন হল চত্বরের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা কমিটির সভাপতি কাজী মুহামঞ্চদ নুরুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহসভাপতি আবদুল করিম, জহির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক নেতারাও অংশগ্রহণ করেন।