প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল মিঞার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার চারটি কলেজের শিক্ষক ও কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার মৌন মিছিল ও মানববন্ধন করেছেন। পরে তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটের জেলা প্রশাসক ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছেন। গতকাল দুপুরে উপজেলার শের-এ-বাংলা ডিগ্রি কলেজ, বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজ, কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় ও বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে মৌন মিছিলসহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।