শিক্ষক-কর্মচারীদের ১৭ দফা দাবি বাস্তবায়নের দাবি বাকবিশিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) চট্টগ্রাম জেলা শাখার নেতারা শিক্ষক-কর্মচারীদের ১৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। গত শনিবার সন্ধ্যায় সমিতির এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বাকবিশিসের চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ মনছুর মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তড়িৎ কুমার ভট্টাচার্য, মো. রফিক, শ্যামল দাশ, পুলক দাশ, অজিত দাশ, অয়ন বড়ুয়া, অসীম চক্রবর্তী প্রমুখ। সভায় বর্তমান সরকারের তিন বছর অতিক্রান্ত হলেও শিক্ষক-কর্মচারীদের ১৭ দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।