প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক অঞ্জন কুমারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরের বিচারিক হাকিম নূসরাত জাহান ওই শিক্ষকের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক অঞ্জন কুমার দে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি ওই শিক্ষার্থীর মা বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা করেন। ওই দিন বিকেলেই পুলিশ চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামের দাসবাড়ী মন্দির থেকে শিক্ষককে গ্রেপ্তার করে।