শিক্ষক কুদ্দুসুর রহমানকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার তীরেরহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কুদ্দুসুর রহমানের (৩২) দুটি কিডনিই অকেজো। চিকিৎসকেরা দ্রুত তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিডনি প্রতিস্থাপন পর্যন্ত তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে। এরই মধ্যে কিছুদিন আগে তাঁর পেটে টিউমার ধরা পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিউমারের অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি খুলনা শহীদ শেখ আবু নাছের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁকে ডায়ালাইসিস করাতে হচ্ছে। দিনে দিনে তাঁর অবস্থা অবনতির দিকে। কিডনি প্রতিস্থাপনের জন্য অন্তত ১০ লাখ টাকা দরকার। কিন্তু এত টাকা জোগাড় করা শিক্ষক কুদ্দুসের দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় ছেলের জীবন বাঁচাতে তাঁর মা সমাজের বিত্তশালী ও সহূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কুদ্দুসুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ২২৪৮২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।