শিক্ষক কুদ্দুসুরকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর বয়সের সুন্দর ফুটফুটে ছেলের বাবা কুদ্দুসুর রহমান। বয়স ৩০ বছর। বাড়ি যশোরের সদর উপজেলার তীরেরহাট গ্রামে। তীরেরহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কুদ্দুসুর সাত-আট মাস ধরে কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। ঢাকায় কিডনি বিশেষজ্ঞ হারুন-অর রশিদকে দেখালে তিনি দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। বর্তমানে জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন কুদ্দুুসুর। দিন দিন তাঁর অবস্থার অবনতি হচ্ছে। এদিকে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। কিন্তু শিক্ষক কুদ্দুসুর ও তাঁর বাবা শাহাদাত আলীর পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় কুদ্দুসুরকে বাঁচাতে তাঁর অসুস্থ মা সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কুদ্দুসুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ২২৪৮২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।