শিক্ষক চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। ১১ ডিসেম্বর স্কুল পরিচালনা কমিটির জরুরি সভায় সর্বসমঞ্চতিক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন ওই সভায় সভাপতিত্ব করেন। ওই স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’