শিক্ষক জাকারিয়াকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলার কলাপাড়ার খেপু-পাড়ার বালিকা মাধ্যমিক বিদ্যা-লয়ের সহকারী শিক্ষক মো. আবু হেনা জাকারিয়া। একসময় যিনি আলোকিত মানুষ গড়তেন, সেই শিক্ষক আজ মেরুদণ্ডের অস্থিমজ্জা ক্ষয়জনিত রোগে শয্যাশায়ী। ঢাকার চিকিৎসকেরা জানিয়েছেন, জাকারিয়াকে বাঁচাতে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য অন্তত পাঁচ লাখ টাকা দরকার। এদিকে ধারদেনা করে ৭২ হাজার টাকা জোগাড় করলেও ঢাকা থেকে বাসে করে বরিশাল আসার পথে ওই টাকা ছিনতাই হয়ে যায়। যার ফলে থেমে গেছে তাঁর উন্নত চিকিৎসার প্রস্তুতিও। এদিকে নিজের চিকিৎসা, মেধাবী দুই মেয়ের লেখাপড়া ও সংসার খরচ বহন করা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন শিক্ষক জাকারিয়া। এ অবস্থায় আমাদের সবার সহযোগিতাই পারে মানুষ গড়ার কারিগর শিক্ষক জাকারিয়াকে সুস্থ করতে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আবু হেনা জাকারিয়া, হিসাব নম্বর: টি-১৪৬০, সোনালী ব্যাংক, কলাপাড়া বন্দর শাখা, কলাপাড়া, পটুয়াখালী। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।