শিক্ষক জাহিদুল লিভার সিরোসিসে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও সংগীতশিল্পী মো. জাহিদুল ইসলাম (৪৫) দুরারোগ্য লিভার সিরোসিস রোগে আক্রান্ত। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।চিকিৎসকেরা জানিয়েছেন, জাহিদুল ইসলামকে বাঁচাতে প্রয়োজন লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। এ জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হতে হবে। আর এতে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা।এতো টাকা জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে অসম্ভব। তাই তাঁকে সাহায্য করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে অনুরোধ করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ফারজানা আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫১২১০১৭৬৬০১৫০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ফোন: ০১৭১১২৩০৫৫০ ও ০১৯২৮১৮৯১০৯।