শিক্ষক তৌফিকের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের রুমায় ঝরনায় গোসল করতে নেমে মারা যাওয়া কলেজশিক্ষক তৌফিক সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জানাজা শেষে বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
তৌফিক সিদ্দিকী বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।
গতকাল বেলা তিনটায় তাঁর লাশ গ্রামের বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদে নিয়ে আসা হয়। এ সময় এলাকার হাজার হাজার মানুষ তাঁকে দেখতে ভিড় জমায়। বাদ আসর সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাবার কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়। এর আগে ঢাকায় দুদফা জানাজা হয় তাঁর। তৌফিক সিদ্দিকীর মাসহ পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।