প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে গতকাল বুধবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবে একটি রেস্তোরাঁয় শিক্ষকের মূল্যায়ন ও মর্যাদা উন্নয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আবদুল হাই। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি সরদার আবুল বাশার। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক রঞ্জিত কুমার বণিক, প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান প্রমুখ। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।