শিক্ষক দিবসে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল সোমবার দিনাজপুর শহরের একাডেমি স্কুল প্রাঙ্গণে স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিন। অধ্যক্ষ সাইফুদ্দিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আহমেদ হোসেন, আহসানুল হক, আবদুর রাজ্জাক, মো. সাইফুদ্দিন, বুনু বিশ্বাস ও মাতলুবুল মামুন।