প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আবদুল হাই নামের এক মাদ্রাসাশিক্ষক নরসুন্ধা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার কাজলা গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল হাই (৫৫) ইটনা উপজেলার থানেশ্বর দাখিল মাদ্রাসায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি তাড়াইলের বেলংকা গ্রামে। তিনি কাজলা গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে সেখানে বাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে কাজলা গ্রামে শ্বশুরবাড়ির কাছে নরসুন্ধা নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি সাঁতার কেটে নদীর মাঝামাঝি অংশে গিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যান।