শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে।প্রথম দিনে আজ সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিনে আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।