শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আগামী ১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবেদন করা যাবে। আর মাধ্যমিক স্তরের পরীক্ষা ৩১ আগস্ট এবং উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, (http://ntrca.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর প্রিন্টকৃত অনলাইন আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন), এনটিআরসিএ, নায়েম একাডেমিক ভবন (ষষ্ঠ তলা), ধানমন্ডি, ঢাকা ১২০৫-এর বরাবর সরাসরি বা ডাকযোগে আগামী ১৪ জুনের মধ্যে পৌঁছাতে হবে।