শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এক লাখ ৫৯ হাজার ৫৯৮ জন ও কলেজ পর্যায়ে ৮২ হাজার ৮৫৩ জনসহ মোট দুই লাখ ৪২ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে স্কুল পর্যায়ে ৪৮ হাজার ৪৫৫ জন এবং কলেজ পর্যায়ে ২৭ হাজার ৪৪৩ জন উত্তীর্ণ হয়েছেন।
এনটিআরসিএর ওয়েবসাইট (<http://ntrca.teletalk.com.bd/result/>) থেকে ফলাফল জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদের ফল টেলিটকের মাধ্যমে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে। গত ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হয় নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা।