শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে পাসের গড় হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষায় স্কুলপর্যায়ে-৬৩ হাজার ৮৪০ জন, স্কুলপর্যায়-২-এ দুই হাজার ২১১ জন ও কলেজ পর্যায়ে ৪৭ হাজার ২৪৬ জন উত্তীর্ণ হয়েছেন।
এদিকে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বিদ্যমান আইন ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেনস) অ্যাক্ট, ১৯৮০ (সংশোধন, ১৯৯২)’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবার মতামত নিতে বিদ্যমান আইনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মতামত শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইলে ([email protected]) অথবা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে।