শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। স্কুল পর্যায়ে পাসের হার ২১ দশমিক ১৪ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৩ দশমিক ৭৩ শতাংশ। পরীক্ষার ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd-তে রক্ষিত PDF থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এবং টেলিটকের ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd থেকে জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটক বিডি লিমিটেড এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেবে। বিজ্ঞপ্তি।