শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার। এর মধ্যে বিদ্যালয় ও কলেজ পর্যায়ে গড় পাসের হার ২২ দশমিক ৬০ শতাংশ। ফল http://ntৎca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে এক লাখ ৫৮ হাজার ২৪৭ জন এবং কলেজ পর্যায়ে ৮৯ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে বিদ্যালয় পর্যায়ে ৩০ হাজার ৮৫০ জন এবং কলেজ পর্যায়ে ২৫ হাজার ১৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিদ্যালয় পর্যায়ে পাসের হার ১৯ দশমিক ৫০ শতাংশ ও কলেজ পর্যায়ে পাসের হার ২৮ দশমিক শূন্য ৭ শতাংশ।