শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট। মোট প্রার্থী ৩ লাখ ৪৩ হাজার ২৫৭ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আজ শুক্রবার থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে এবং ৩ অক্টোবর থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।