শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের দাবিতে গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন ষ প্রথম আলো
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের দাবিতে গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন ষ প্রথম আলো

শিক্ষক-সংকটের কারণে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভাগের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিষয়ে শিক্ষক না থাকায় ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
বিষয়ভিত্তিক বিবিএ কোর্সে শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল শনিবার কলেজের সামনে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
কলেজ সূত্র জানায়, ২০০৫-০৬ অর্থবছরে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে অনার্স কোর্স চালু হয়। ২০০৯-১০ অর্থবছর থেকে কলেজে চালু করা হয় বিবিএ কোর্স। ২০১০ সালের ৩০ অক্টোবর বেনজির রিজভী প্রভাষক হিসেবে যোগদান করলেও সহকারী অধ্যাপক পদে সে সময় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। একজন প্রভাষক দিয়েই বিবিএ কোর্সে পাঠদান চলছিল। পরে ২০১২ সালের ২৬ নভেম্বর হিসাববিজ্ঞানের শিক্ষক মোখলেছুর রহমানকে বিবিএ কোর্সে সহকারী অধ্যাপক পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের মে মাসে বেনজির রিজভী পদোন্নতি পেয়ে রংপুর কারমাইকেল কলেজে বদলি হন। এর পর থেকে বিবিএতে বিষয়ভিত্তিক শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে।
কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্রনাথ দাস শিক্ষক-সংকটের কথা স্বীকার করে বলেন, অতিথি শিক্ষক এনে ক্লাস নেওয়া হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ে কয়েক দফা বিষয়টি জানানো হয়েছে।