সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৩-এর লিখিত পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা ব্যতীত ওই দিন সকাল ১০টায় দেশের ৬১ জেলায় একযোগে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে বৈধ প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে তা সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈধ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্য তথ্য http://www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিকস ঘড়ি ইত্যাদি সঙ্গে রাখা বা বহন নিষিদ্ধ করা হয়েছে। তথ্য বিবরণী।