প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত হাছান আহমেদ (৩৭) ঢালুয়া সিনিয়র মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেলপাই গ্রামের আবদুল হাকিমের ছেলে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।