শিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া সদরে ট্রাকের ধাক্কায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। নিহত কোরবান আলী (৫০) উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের সগুনা গ্রামের বাসিন্দা। তিনি উল্লাপাড়া উপজেলার মোহনপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমদ বলেন, নিহত শিক্ষক গতকাল বিকেলে বিদ্যালয়ের কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।