শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন ডিটি রোড এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় তৌহিদুল আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তৌহিদুল পাহাড়তলী সেন্ট জেভিয়ার্স স্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। পাহাড়তলী থানার এসআই আসিফ ইকবাল বলেন, ডবলমুরিং এলাকার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন তৌহিদুল। সকাল সাড়ে নয়টার দিকে তিনি ডিটি রোডে দুর্ঘটনায় পড়েন। ট্রাক বা অন্য কোনো গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে থাকতে পারে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তৌহিদুল ঘটনাস্থলেই মারা যান। তাঁর গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার সাদারপাড়া এলাকায়।