শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নপত্র ফাঁসের কারণে ১৭ জেলায় বাতিল করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন এ তথ্য জানান। জেলাগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। গত ৮ নভেম্বর এ নিয়োগ পরীক্ষা হলেও কয়েকটি জেলায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। পরে এ নিয়ে গঠিত তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ার পর তা বাতিল করা হয়। নিজস্ব প্রতিবেদক।