শিক্ষক নিয়োগে কোটা পূরণ না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পূরণ না করার অভিযোগ উঠেছে।একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিয়োগ আদেশের পুনর্মূল্যায়নেরও দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এক সংবাদ সমেঞ্চলনে এই অভিযোগ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে হাকিমপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছামছুল আলম মণ্ডল জানান, গত ১৪ আগস্ট উপজেলার ২৬ জন চাকরিপ্রার্থী ওই পদে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। এর মধ্যে চারজন মুক্তিযোদ্ধার সন্তানও ছিল। মৌখিক পরীক্ষার ভিত্তিতে চাকরি নিয়োগ আদেশের ক্ষেত্রে পাঁচজন মুক্তিযোদ্ধার সন্তানের কোটা নির্ধারণ থাকলেও মাত্র একজনকে নিয়োগ দেওয়া হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, সাংগঠনিক কমান্ডার আজিজুল হক প্রমুখ।