শিক্ষক নিয়োগের চেষ্টা আদালতের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের চেষ্টার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। প্রতিবাদে গতকাল শনিবার শিক্ষকদের একটি অংশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে এক আদেশে উপাচার্যকে সব ধরনের নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করতে বলা হয়। উপাচার্য সেই আদেশ উপেক্ষা করে শিক্ষক নিয়োগ-পরীক্ষা নিতে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় ও আদালত সূত্রে জানা যায়, উপাচার্যের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে গড়ে ওঠা দুর্নীতিবিরোধী মঞ্চের উদ্যোক্তা গণিত বিভাগের শিক্ষক হাফিজুর রহমান সব ধরনের নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত বুধবার আদালতে আবেদন করেন। ওই দিন বিকেলে আদালত নিয়োগ কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞাসহ উপাচার্যকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। বিবদমান দুটি পক্ষের পাল্টাপাল্টি উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এক মাসের বেশি সময় বন্ধ থাকে। এদিকে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগের ভিত্তিতে ইউজিসির তিন সদস্যের একটি দল তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। এরপর গত ২৮ জানুয়ারি ইউজিসির সদস্য মোহামঞ্চদ মোহাব্বত খান স্বাক্ষরিত এক পত্রে উপাচার্যকে সব ধরনের নিয়োগ-প্রক্রিয়া স্থগিতের আদেশ দেওয়া হয়। এর পরও প্রভাষক পদে ১২ জনকে নিয়োগ দেওয়ার জন্য ১১ ও ১২ এপ্রিল নিয়োগ-পরীক্ষার সময় বেঁধে দেন উপাচার্য। কিন্তু আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে সে পরীক্ষা আর হয়নি। এদিকে শিক্ষক নিয়োগের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গতকাল শিক্ষকদের একটি অংশ বিক্ষোভ করেছে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে আরও অনেক শিক্ষকের প্রয়োজন থাকায় নিয়োগ-প্রক্রিয়া হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে তা হতে পারেনি।শিক্ষক নিয়োগচেষ্টার সত্যতা স্বীকার করে উপাচার্য মুহমঞ্চদ আবদুল জলিল মিয়া জানান, আদালতের নির্দেশের পর তা আর করা হয়নি। ইউজিসির আদেশ উপেক্ষা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি।