শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় ঝালকাঠি ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক সোমা হালদার, অনির্বাণ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়ন্ত সাহা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।