শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি ভুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নুরুল ইসলামের নামে মডেল স্কুল ও কলেজ বাস্তবায়ন প্রকল্পের অধীনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত ২৮ ডিসেম্বর একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তথ্য বিবরণীতে বলা হয়, উল্লিখিত নামে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো সিনিয়র সহকারী সচিবও নেই। এ ভুয়া বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে একাধিক প্রতারণার ঘটনা জানা গেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।