শিক্ষক নিয়োগের স্থগিত পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদে লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৯৬৮টি সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পাবেন। গত ৯ জুলাই পরীক্ষার আগের দিন রংপুরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এ ঘটনায় রংপুরের একটি কেন্দ্র থেকে দেড় শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে পরীক্ষা স্থগিত করা হয়।