শিক্ষক নিয়োগের স্থগিত পরীক্ষা ৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদে লিখিত পরীক্ষা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৯ জুলাই ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ওই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।গতকাল সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এই পরীক্ষার মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৯৬৮টি সহকারী শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ দেওয়া হবে। দেশের বিভিন্ন্ন জেলা শহরে ৮২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডাবল শিফট (দুই শিফট) চালু করায় এসব পদ সৃষ্টি হয় বলে এতে উল্লেখ করা হয়।গত ৯ জুলাই পরীক্ষার আগের দিন রংপুরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এ ঘটনায় রংপুরের একটি কেন্দ্র থেকে দেড় শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন।