শিক্ষক নেতার হাতে অফিস সহকারী লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরীর হাতে প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. আবু রেদোয়ান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের বদলিসংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. আবু রেদোয়ান জানান, গতকাল সোমবার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনজুর কাদের ১৪ জন শিক্ষক বদলির প্রক্রিয়া নিয়ে আবু রেদোয়ানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।
দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষক নেতা মনজুর কাদের উচ্চ স্বরে রেদোয়ানকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে একটি ফাইল রেদোয়ানের গায়ে ছুড়ে মারেন বলে অভিযোগ করেন রেদোয়ান।