শিক্ষক পদে আবেদনের সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পেতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে।
নতুন সময় অনুযায়ী ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বরাবর অনলাইনে (www.ntrca.gov.bd) এবং (ngi.teletalk.com.bd) আবেদন করতে হবে। এর আগে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলেছিল।
এনটিআরসিএ বলেছে, শিক্ষক পদে নিয়োগের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া চাহিদা (ই-রিকুইজিশন) সর্বসাধারণের অবগতির জন্য (www.ntrca.gov.bd) ও (ngi.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।