শিক্ষক পেটানোর ঘটনায় জড়িতদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক পেটানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার আমতলী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী অংশ নেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের বাসিন্দা মাহাফুজা বেগমকে (৪৫) প্রতিবেশী অমল চন্দ্র ও তাঁর ছেলে পরিমলসহ কয়েকজন পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাহাফুজা আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিমল ও তাঁর ছেলে খোলা পায়খানা তৈরি করতে চাইলে মাহাফুজা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকার ওপর হামলা চালান তাঁরা। এ নিয়ে ৪ জানুয়ারি প্রথম আলোয় ‘শিক্ষককে পিটিয়েছে প্রতিবেশীরা’ শিরোনামে সংবাদ ছাপা হয়েছে।আমতলী থানার ওসি বাবুল আকতার জানান, এ ঘটনায় মঙ্গলবার আমতলী উপজেলা বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়েছে।