শিক্ষক প্রণয় কান্তি মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুলের ইংরেজির শিক্ষক ও কবি প্রণয় কান্তি নাথ (৫৮) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্লোন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
আজ শনিবার সকালে মিরসরাইয়ের শাইরখালী ইউনিয়নের দমখালী গ্রামে তাঁকে দাহ করা হয়। তিনি স্ত্রী কবি অনুপমা অপরাজিতা, মেয়ে কৃষ্টি প্লাবনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
‘প্রবচন প্রদীপন’ নামে তাঁর লেখা একটি প্রবন্ধ ও ‘বুদ্ধির মুক্তি ও বেদনা মাধুরী’, ‘আকাশলীনার সাথে কিছুক্ষণ/As I Loved You Madly’, ‘অতঃপর মেঘের কাছে’ নামে তিনটি কাব্যগ্রন্থ রয়েছে।