জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে দুদিনের টানা ধর্মঘটসহ তিন দিনের নতুন কর্মসূচি
ঘোষণা করেছে সাধারণ শিক্ষক ফোরাম। গতকাল সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লাউঞ্জে সাধারণ সভা শেষে
এ নতুন কর্মসূচি ঘোষণা করেন ফোরামের আহ্বায়ক মুহমঞ্চদ হানিফ আলী।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি এবং প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন।
কাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘট ঘোষণা করা হয়েছে। এই দুদিন ভোর পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত
বিশ্ববিদ্যালয়ের সব যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে পূর্বঘোষিত পরীক্ষাসমূহ এই ধর্মঘটের আওতামুক্ত থাকবে। বৃহস্পতিবার
বেলা দুইটায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী
শিক্ষকেরা।
১২টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবি করছে শিক্ষক সমিতি। সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে এ দাবিতে আন্দোলন
চলছে।