শিক্ষক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার আলহাজ নাশির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি আবু হানিফের বিরুদ্ধে ২০১২-১৩ অর্থবছরে বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দ করা টিআরের চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চালের টাকা ফেরত চেয়ে আবু হানিফকে নোটিশ দেন। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধি