শিক্ষক বরণ ও বিদায় সংবর্ধনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আজ সোমবার চলতি বছর বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া শিক্ষকদের বরণ ও সদ্য বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোজাফ্ফর আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী এক বিবৃতিতে এ তথ্য জানান।